স্বাগতম!
Click the button below to play or pause audio.
এখন আমাদের সাথে মেলে এমন একটা গান
যখন সময় থমকে দাঁড়ায়,
নিরাশার পাখি দু'হাত বাড়ায়,খুঁজে নিয়ে মন নির্জন কোণ,
কি আর করে তখন,
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন,
স্বপ্ন দেখে মন।
যখন আমার গানের পাখি,
শুধু আমাকেই দিয়ে ফাঁকি,
সোনার শিকল ধরা দেয় গিয়ে,
আমি শূন্যতা ঢাকি।
যখন এ ঘর ফেরেনা সে পাখি,
নিষ্ফল হয় শত ডাকাডাকি,
খুঁজে নিয়ে মন নির্জন কোণ,
কি আর করে তখন,
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন,
স্বপ্ন দেখে মন।
যখন এ মনে প্রশ্নের ঝড়,
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর,
এখন আমার ক্লান্ত চরণ,
অবিরত বুকে রক্ত ক্ষরণ,
খুঁজে নিয়ে মন নির্জন কোণ,
কি আর করে তখন,
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন,
স্বপ্ন দেখে মন।